• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুঃখিনী বাংলা পর্ব ৩ : ব্যারিস্টার রফিক আহমেদ

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৩:৪৫
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৩:৪৫

দুঃখিনী বাংলা পর্ব ৩ : ব্যারিস্টার রফিক আহমেদ

এত অভ্যুত্থান কেন?

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অল্প সময়ের ব্যবধানে এত পরিবর্তন, পালাবদল, গণআন্দোলন ও অভ্যুত্থানের অভিজ্ঞতা নিঃসন্দেহে গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো যদি বারবার এমন পরিস্থিতির জন্ম দেয়, যেখানে জনগণ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের পরিবর্তে রাজপথ, আন্দোলন কিংবা অভ্যুত্থানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে সমস্যাটি শুধু কোনো একজন ব্যক্তি বা দলের নয়—সমস্যাটি রাষ্ট্র পরিচালনার কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির গভীরে।

আমরা এক সরকারকে সরিয়ে আরেক সরকার এনেছি; কিন্তু জনগণের মৌলিক সমস্যাগুলোর কতটা সমাধান করতে পেরেছি? বেকারত্ব, দ্রব্যমূল্য, দুর্নীতি, আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থার স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা, শিক্ষার মান, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং রাজনৈতিক সহনশীলতা—এসব প্রশ্ন এখনো আমাদের সামনে প্রবলভাবে উপস্থিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com