• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার সদস্য পদ হারালেন সালাউদ্দিন

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৭:৫১
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৭:৫১

Capture 35

এবার সদস্য পদ হারালেন সালাউদ্দিন

দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সম্মানসূচক সদস্যপদ হারালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দেশের পরীক্ষিত ক্রীড়া সংগঠক ও কিংবদন্তি খেলোয়াড়দের সম্মানসূচক সদস্যপদ প্রদান করে থাকে বিএসপিএ। সেই ধারাবাহিকতাতেই ২০১২ সালে দেশের কিংবদন্তি ফুটবলার সালাউউদ্দিনকেও সেই সদস্যপদ দিয়েছিলো সংস্থাটি।

গতকাল মঙ্গলবার (২ মে) দেশের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পরই ক্রীড়া লেখক সমিতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করেছে। এর আগে, ২০১২ সালে বাফুফে সভাপতিকে সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হয়েছিল। 

সালাউদ্দিনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করার কারণ সম্পর্কে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সামন হোসেনের স্বাক্ষর করা এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সব কিছুই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থি। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই ক্রীড়া লেখক সমিতি কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে কাজী সালাউদ্দিনের অনারারি সদস্য পদ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বাফুফে কাজী সালাউদ্দিনের বহিষ্কারাদেশের পাশাপাশি সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যেরও নিন্দা জ্ঞাপন করেছে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com