• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশ্বকাপে বর্ণবাদ-হট্টগোল, বড় শাস্তি পেল আর্জেন্টিনা

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৩:১৫
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৩:১৫

বিশ্বকাপে বর্ণবাদ-হট্টগোল, বড় শাস্তি পেল আর্জেন্টিনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠের অপ্রীতিকর ঘটনায় কঠোর শাস্তি পেল আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তার সতীর্থ নাহুয়েল মোলিনাকে দেওয়া হয়েছে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা। দুজনকেই দিতে হবে ৯০ হাজার ডলার করে জরিমানা।

শুক্রবার( ২১ আগস্ট) এই শাস্তির কথা জানিয়েছে ফিফা।

ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও দলের কর্মকর্তারা। স্পেনের জয়ের উদ্যাপনের সময় ম্যাচসেরা রদ্রির দিকে মোলিনা ঘুষি ছোড়েন বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় আর্জেন্টিনাকে নিজেদের পরবর্তী দুটি ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে। তবে শাস্তির একটি ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফা শৃঙ্খলা বিধির ১৩ অনুচ্ছেদের ধারা (ক্রীড়া ইভেন্টকে অ-ক্রীড়াসুলভ প্রদর্শনীতে ব্যবহার করা), ১৪ অনুচ্ছেদের ৫ নম্বর ধারা (দলগত বিশৃঙ্খলা), ১৫ নম্বর ধারা (সমর্থকদের বৈষম্যমূলক ও বর্ণবাদী স্লোগান ও অঙ্গভঙ্গির মাধ্যমে বৈষম্য ও বর্ণবাদী আচরণ) এবং ১৭ নম্বর ধারা (ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা) লঙ্ঘনের দায়ে সর্বমোট ৩,২১,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে। আরও ১ লাখ ডলারের শাস্তি স্থগিত রাখা হয়েছে।

ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাটিও জরিমানার কারণগুলোর মধ্যে রয়েছে। ফিফার মতে, এটি ছিল অ-খেলাধুলাসংক্রান্ত প্রদর্শন, দলীয় অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক আচরণের সঙ্গে সম্পর্কিত।

ফাইনালের পরের ঘটনায় স্পেনের গাভি ও আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে এক ম্যাচ করে নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে দেওয়া হয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা। এই নিষেধাজ্ঞাগুলো শুধু আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com