• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাফ অনূর্ধ্ব-২০’র সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:৪৫
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:৪৫

সাফ অনূর্ধ্ব-২০’র সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হবে। গেলো আসরের ফাইনালে ভারতের বিপক্ষে হারলেও এবার সেমিতেই সেই বাধা টপকাতে মরিয়া লাল সবুজ দল।

এবারের আসরের শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছে সেমিতে লাল সবুজের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। খুব একটা বড় ব্যবধানে জিততে না পারলেও দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। গেলো আসরের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে মরিয়া শক্তিশালী ভারত।

আগের ম্যাচে নেপালের বিপক্ষে হেরে হঠাৎ ছন্দপতন কিছুটা চিন্তার কারণ বাংলাদেশ দলের জন্য। সেমিতে আর কোনো ভুল করতে চায় না মারুফুল হকের শিষ্যরা। সে লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন প্রত্যেকে। জাতীয় দল ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সব ভুল ত্রুটি শুধরে এই ম্যাচে যেকোনো মূল্যে জিততে চায় বাংলাদেশ। শক্তিশালী ইন্ডিয়াকে সমীহ করছে দল। তবে অনুশীলন ভালো হওয়ায় জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী লাল সবুজের প্রতিনিধিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com