• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে খেলে সিঙ্গাপুর যাবেন হামজারা

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৭
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৭

965896 8

সিলেটে খেলে সিঙ্গাপুর যাবেন হামজারা

ক্রীড়া প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আর একটি ম্যাচ বাকি বাংলাদেশের। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচের আগে হামজা চৌধুরীদের প্রস্তুতি ম্যাচ খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই ম্যাচটি সিলেটে আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি।

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসেছিল। সেই সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন বাফুফের অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সভার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচের জন্য আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ২০ মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। দল সিঙ্গাপুর পাড়ি দেবে ২৮ মার্চ।

বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন স্বয়ং সংস্থার সভাপতি তাবিথ আউয়াল। তবে আজকের সভায় তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com