• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৬:০৫
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৬:০৫

96000054

উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ওই এলাকার তাঁত শিল্প সমৃদ্ধকরণসহ তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপরও জোর দেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।

সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই একসঙ্গে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে।

ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এ সময় ওই এলাকায় তাঁত শিল্পের ওপর কাজ করারও গুরুত্ব তুলে ধরেন তিনি। এর মাধ্যমে সারাবিশ্বে তাঁত পণ্য ছড়িয়ে দেওয়া সম্ভব।

বক্তব্যে নারী শিক্ষার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিতে চায়। এর জন্যই দেশের প্রত্যেক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় বিএনপি।

তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকায় অনেক তরুণ প্রজন্ম রয়েছে। যারা বিদেশে যায় তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। শুধু তাই নয়, খেলাধুলায় যারা ভালো তাদের নিয়েও কাজ করবে বিএনপি এমন প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

966662310

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তারা গুপ্ত: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই৷

শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্ক এলাকায় বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, দেশ আমাদের অনেক দিয়েছে। দেশের জন্য ১৯৭১ সালে লক্ষ শহিদ জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। ২০২৪ সালের ৫ আগষ্ট জুলাই আগষ্ট মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। আজ এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি হয়ত দাঁড়িয়ে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারা হয়ত হাততালি দিতেন৷ তাতে কোনো লাভ হত না।

তিনি আরও বলেন, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে। মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি ৷ এই সব গুণ বিএনপির মধ্যে মধ্যে ৷ দেশের ২০ কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, একটি গোষ্ঠী আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে ৷ যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদের বলবেন “গুপ্ত তোমরা”। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম তারা গুপ্ত। কারণ গত ১৬ বছর তাদেরকে আমরা দেখি নাই। তারা তাদের সাথেই মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গেছে।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনার এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সাথে জড়িত ৷ ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারব।

আয়োজিত এই জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান৷

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জেলা, উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com