• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৬:৩৮
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৬:৩৮

9666598569

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং গতকাল রাতে (বৃহস্পতিবার) চিকিৎসকরা বলেছেন তার অবস্থা শারীরিক অত্যন্ত সংকটময়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের মসজিদে মসজিদে জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আল্লাহতালার কাছে দোয়া চেয়েছি তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন। আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছে। গতকাল রাতে আমি প্রায় দুইটার সময় হাসপাতাল থেকে ফিরেছি। তখনও চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছিলেন। আমি অনুরোধ করব আপনারা তার আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন।

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশের মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৩ নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com