জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে, তারা মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নিজ নির্বাচনি আসনের সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটা দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে বলছে, আসলে একটা মার্কাকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যায়না।
হেফাজতে ইসলামীর আমীর সাহেব বলেছেন জামায়াতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ। আর চরমানাই এর পীর সাহেব বলেছেন জামায়াতে ইসলাম হচ্ছে সব থেকে বড় মিথ্যাবাদী।
তিনি আরও বলেন, এই একটা দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমনাকে নষ্ট করে ফেলবো? তাই আমি অনুরোধ করবো কেউ
বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য, ২৪-এর জুলাইয়ের যুদ্ধকে লালন করার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করুন।












