• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে: তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৩:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৩:৩৯

96582 11

ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা আড়াইটার পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ ছাড়াও রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান।

বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে জনগণের জয়যাত্রা।’

কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বতী সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাল রঙের বুলেটপ্রুফ গাড়িবহর নিয়ে মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি সভামঞ্চে উঠে হাত নেড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তারেক রহমান রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি শহরের উদ্দেশে রওনা দেন। দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহ মখদুম (রহ.)–এর পবিত্র মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনি জনসভায় যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com