• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পার্শ্ববর্তী দেশগুলোর ওপর ভারত প্রভুত্ব করেছে, যা শুভ নয় : মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫১
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫১

966696 3

পার্শ্ববর্তী দেশগুলোর ওপর ভারত প্রভুত্ব করেছে, যা শুভ নয় : মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক

পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। কারণ ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে, যা কারো জন্যই শুভ নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফুলেল শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

9745896 10

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র-জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না।’

তিনি বলেন, ‘আজকে মহিলা দল শপথ নিয়েছে, যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য; গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।’

‘অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে,’ বলে প্রত্যাশা জানান তিনি।

960 1

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করে বলেছি, কী কী সংস্কার করতে চান, তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন; তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায়।’

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি ও আচরণ, সেটা কোন পরিপ্রেক্ষিতে এবং কীভাবে করছে, তারাই (ভারত) ভালো বোঝে। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সবসময় এই দেশগুলোর ওপর একটা প্রভুত্ব করেছে। যেটা ভারতের জন্যও শুভ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ নয়। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com