• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধান উপদেষ্টা সাথে বিএনপির বৈঠক

প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৪:০৯
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৪:০৯

965896 12

প্রধান উপদেষ্টা সাথে বিএনপির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবেই বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

নজরুল ইসলাম বলেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উথান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা নানাভাবে নানা কৌশলে সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করা দরকার। এখানে সব রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ছাত্র-যুব সবার একটা দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার। যাতে দেশে কেউ কোনোভাবে নতুন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট করতে না পারে। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। এবং সংস্কারের যে কাজ চলছে এটা দ্রুততর করা এবং ঐক্যমতের ভিত্তিতে সংস্কার গুলো করা। জনগণের চলমান সংকট দ্রুত নিরসন করা এবং আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

নজরুল ইসলাম বলেন, আমরা এটাও আলোচনা করেছি যে প্রকৃত স্বৈরাচারের দোসররা যদি কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট তৈরীর অপচেষ্টা করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ।

তবে রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com