• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ১০:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ১০:৪৬

IMG 9297

বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত ৯টার পর পরই তিনি ‘ফিরোজা’ ভিলা ত্যাগ করেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির ওই সূত্র মতে, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ বিষয়ে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ‘ফিরোজা’তে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন। এ সময় সেনাপ্রধানের সঙ্গে উনার সহধর্মিণীও ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com