• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাদক ও দুর্নীতির লাগাম টেনে না’গঞ্জকে নিরাপদ নগরী করব: তারেক রহমান

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:৫৬
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:৫৬

96665821

মাদক ও দুর্নীতির লাগাম টেনে না’গঞ্জকে নিরাপদ নগরী করব: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। মা ও গৃহিণীদের এই ফ্যামিলি কার্ড দিতে চাই। কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সহায়তা দেব। নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মা-বোনরা যেন নিরাপদের রাস্তায় হাঁটতে পারে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করবো। অপরাধী যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, এই এলাকায় মাদক, দুর্নীতি হয়। আমরা দুর্নীতির লাগাম টানতে চাই। দেশে বিদেশে তরুণদের কর্মসংস্থান করতে চাই।

বিএনপির চেয়ারম্যান বলেন, এখানকার নদী-নালা বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা সমস্যা রয়েছে। সেই নদী-নালা রক্ষায় আবারও খাল খনন করতে চাই।

তারেক রহমান বলেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মানির পাশাপাশি প্রশিক্ষণ দিতে চাই। রাস্তাঘাট, স্কুল, কালভার্ট ভেঙে গেছে। আমরা এসব পুনরায় নির্মাণ করতে চাই।

তিনি বলেন, ভোটের দিন আজকের সমাবেশের মতো উপস্থিত থেকে ভোট কেন্দ্রে যেতে হবে। বিগত ১৫, ১৬ বছর ডামি নির্বাচন হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে।

তিনি বলেন, জনগণের অধিকারের পাহারা জনগণকে দিতে হবে। আপনারা পাশে থাকলো আমরা সফল হতে পারবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com