• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘শিগগিরই’ তারেক রহমানের দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৯

96002 2

‘শিগগিরই’ তারেক রহমানের দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান।

তিনি বলেন, ‘‘আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন।”

‘‘আমাদের নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশাআল্লাহ। আমরা সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।”

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা সামনের দিকে এগুোতে চাই, প্রগতির দিকে এগতে চাই।”

‘‘বাংলাদেশকে আমরা বাংলাদেশের একটা মরযাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এয়োদশ সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা দেবেন।

ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালা হয়। গত রোববার থেকে এই কর্মশালা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

‘এই লড়াই নির্বাচনে জয়ের লড়াই’

মির্জা ফখরুল বলেন, ‘‘এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই।”

‘‘ অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।”

তিনি বলেন, ‘‘বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল…. এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।”

‘‘আর অন্য কোন কিছু আপনাদেরকে সাফল্য দেবে না। আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্যপাত ইস্পাতদৃঢ় ঐক্য এবং আপনাদের যে চেতনা সামনের দিকে যাওয়ার, জাতীয়তাবাদী দর্শনে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়ার এই চেতনা।”

‘একাত্তর আমাদের অস্তিত্ব’

মির্জা ফখরুল বলেন, ‘‘একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব…. এ কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন।”

‘‘আজকে আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা? , ঔদোত্য দেখান তারা?”

‘সেই অপশক্তি রুখতে হবে’

ফখরুল বলেন, আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব এখানে বলেছেন যে, পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা? আরেক ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা? আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা? সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।”

‘‘আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই। আরেক দিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই… এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে। আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি।”

তিনি বলেন, ‘‘আজকে এখানে যেসব আলোচনা হবে শুধু শুনবেন আর নোট নিলেই হবে না। এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে …যে আমরা এই কাজগুলো করতে চাই। এটাই যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে আপনার জনগণকে উইনওভার করতে হবে।”

‘‘মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম, তেমনি একটা জাতিকে উপরে উঠতে তাকে সংগ্রাম করে উপরে উঠতে হয় । আমরা সেই বারবার করেছি বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। এইবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছে ২৪ এর এই জুলাই যুদ্ধে এবং তার আগে একাত্তর যে যুদ্ধ আমরা করেছি এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয় লাভ করবার আমরা শপথ গ্রহণ করি।

একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব।

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com