• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে মিছিল

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৩
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৩

979

অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে সোমবার (৪ ডিসেম্বর) সকালে সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে আশুলিয়া থানা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আবদুল বাসেদ দেওয়ান, সহ-সভাপতি মো. মোখলেসুর রহমান খান ইলিয়াসশাসী, সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল, সহ-সভাপতি মো. জাকির হোসাইন, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে সোমবার (৪ ডিসেম্বর) ৯ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা আরিচা মহাসড়কে মো. এমদাদের নেতৃত্বে সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।

এছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে সর্বাত্মক অবরোধের সমর্থনে দোহার উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শম্পার নেতৃত্বে দোহার কেরানিগঞ্জে রোডে দোহার নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল। দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে সাভার বাজার রোডে ঢাকা জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক সাবিনা ইয়াসমিন এর নেতৃত্বে বিক্ষোভ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com