• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৩:১৬
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৩:১৬

98887778

অবরোধে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টায় পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এতে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, জবি ছাত্রদলের সহ-সভাপতি আজিমুল হাসান চৌধুরী, জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহমেদ, সৌরভ আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান,মেহেদী হাসান অর্নব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সাইদুল হাসান, মাসফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-আব্দুস শুক্কুর আইমান,সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রায়হান হোসেন।

এ সময় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, তারেক রহমানের ডাকা দ্বিতীয় ধাপের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থেকে পালন করছে। দেশ বাঁচানোর অবরোধ, গণতন্ত্র পুনরুদ্ধারের অবরোধ, ভোটাধিকার ফিরিয়ে আনার অবরোধ, ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধ এদেশের সাধারণ মানুষ সফল করবে। ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। দেশ ও দলের প্রয়োজনে রাজপথে শহীদ হবো।

শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে, তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই সফল হতে দেবে না। বাংলাদেশের জনগণের সব অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী ইস্পাতের ন্যায় কঠিন ঐক্য গড়ে তুলবে।

গত ২ নভেম্বর দ্বিতীয় ধাপের ৪৮ ঘণ্টার (৫ ও ৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ ঘোষণা করে বিএনপি। বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াত ইসলামীও একই কর্মসূচি পালনের ঘোষণা দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com