• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সফলে ধানমন্ডিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৭
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৭

98569 10

অবরোধ সফলে ধানমন্ডিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভির আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, সহমানবাধিকার সম্পাদক আব্দুর রউফ, ছাত্রনেতা সাইদ মাহমুদ শান্ত, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, বাঙলা কলেজের আবুল কাশেম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক, সাকিব হোসেন হৃদয়, সহসাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মো. সুজন মৃধা, মোহাম্মদপুর-৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল ছাত্রনেতা মো. পারভেজ খাঁন, ছাত্রদল নেতা মো. হিরণ, মহানগর উত্তর ছাত্রদলের উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু, মহানগর পূর্ব ছাত্রদলের ছাত্রনেতা নবাব রাব্বি, মহানগর দক্ষিণ ছাত্রদলের আব্দুল্লাহ আল মামুনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com