• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সফলে মগবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৫:৪৯
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৫:৪৯

988858 1

অবরোধ সফলে মগবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
অবিলম্বে সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে সপ্তম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধের প্রথম দিনে আজ রোববার (২৬ নভেম্বর) দুপুরে মগবাজারে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, শাখাওয়াত আলী সুজার, সাহেদ হাসান, মো. মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, রেদোয়ান মাহদী জয়, তানভীর আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শামসুল আরেফীন, মুরসালিন,

ঢাকা কলেজ ছাত্রদলের রাশেদুল আমিন, রাহাত হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের আব্দুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আল-আমিন হোসেন, আল মেরাজ, সাকিব হোসেন হৃদয়, মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামীম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আকরাম আহমেদ, আব্দুর রহমান জিয়া, মো. রাজু, একে এম হাসানাত আলী মুন, মহানগর উত্তর ছাত্রদলের উর্মী আক্তার ভূঁইয়া, আজিজুল হাকিম শুভ, নাসির উদ্দিন ঢালী, ঢাকা মহানগর পূর্বের নবাব রাব্বি, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন বাবুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com