নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার মতিঝিল শাপলা চত্ত্বর থেকে নটরডেম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। এছাড়া ধানমণ্ডি এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।












