• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্ধশতাধিক আসনে প্রার্থী প্রত্যাহার খেলাফত মজলিসের

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৮:৪৪
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৮:৪৪

9659852 1

অর্ধশতাধিক আসনে প্রার্থী প্রত্যাহার খেলাফত মজলিসের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাই পর্বের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। খেলাফত মজলিসের প্রার্থিতা পাওয়া ৭২ জন প্রার্থীর মধ্যে অর্ধশতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১০ দলীয় ঐক্যের আসন সমঝোতার অংশ হিসেবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজ নিজ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারপত্র জমা দেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় খেলাফত মজলিসের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ১০ দলীয় ঐক্যের শরিক দলগুলোর প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ঐক্যের অন্তর্ভুক্ত অন্যান্য দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের নির্বাচনী আসনেও খেলাফত মজলিস তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।

উল্লেখ্য, নির্বাচনী তপশিল ঘোষণার আগেই খেলাফত মজলিস ২৫৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান করে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। পরে আসন সমঝোতার আলোকে শরিক দলগুলোর জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন ছেড়ে দিয়ে খেলাফত মজলিস চূড়ান্তভাবে ৭৪টি আসনে মনোনয়নপত্র জমা দেয়।

তবে ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য অটুট রাখার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শেষ পর্যন্ত অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাকি থাকা প্রার্থীরা ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com