• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসুস্থ তাঁতী দল নেতার পাশে আবুল কালাম আজাদ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১১:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১১:৪৯

9785896 9

অসুস্থ তাঁতী দল নেতার পাশে আবুল কালাম আজাদ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ‘অসুস্থ’ কাজী রেজাউল করিম রানার খোঁজ-খবর নিতে তার বাসায় যান সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর পরিবাগে রানার বাসায় যান তিনি।

সম্প্রতি কাজী রেজাউল করিম রানা শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

রানার শারীরিক খোঁজ-খবর নেওয়ার সময় আবুল কালাম আজাদের সঙ্গে তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মাস্টার, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল সেন্টু, মন্জুরুল ইসলাম মন্জু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com