• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:২১
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:২১

96666659

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন। সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে মাসুদ কামালের সাথে কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন।

এ ছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সাথেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি জামিল হোসেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মাসুদ কামালের জন্য মৌসুমি বিভিন্ন ফল নিয়ে যান। প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com