• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইডিয়াল স্কুল ও টিএন্ডটি স্কুলের সামনের রাস্তায় শ্রমিক কর্মচারী কনভেনশন শুরু

প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৬
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৬

985896 25

আইডিয়াল স্কুল ও টিএন্ডটি স্কুলের সামনের রাস্তায় শ্রমিক কর্মচারী কনভেনশন শুরু

নিউজ ডেস্ক
সরকারবিরোধী একদফার চলমান আন্দোলন আরও গতিশীল করতে জাতীয় শ্রমিক-কর্মচারী কনভেনশন আয়োজন করেছে বিএনপি।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও টিএন্ডটি স্কুলের সামনের রাস্তায় এই কনভেনশন শুরু হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলসহ ১৫টি শ্রমিক সংগঠনের উদ্যোগে এই শ্রমিক কনভেনশন হচ্ছে।

এতে প্রায় দশ হাজার প্রতিনিধি ছাড়াও দেশের প্রখ্যাত শ্রমিক নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দুপুর ২টা থেকে কনভেনশনে গান পরিবেশন শুরু হয়। এরপর নেতাদের বক্তব্য শুরু হবে।

মঞ্চের ব্যানারে লেখা রয়েছে- ‘দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল ও ন্যূনতম মজুরিসহ শ্রমপরিস্থিতি ও চলমান একদফা দাবি আদায়ের লক্ষ্যে’ এ জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর ১টা থেকে কনভেনশনে অংশ নিতে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যানার, দলীয় পতাকা ও ফেস্টুনসহ কর্মসূচিস্থলে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা কনভেনশন সফল করতে বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

এদিকে শ্রমিক কনভেনশনকে ঘিরে কর্মসূচির স্থানসহ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কনভেনশনের সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com