জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কাকরাইল- মৎস্যভবন হয়ে শাহবাগে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল মিছিলটি।












