• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ টিকতে পারলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে: সা‌কি

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৪:১৭
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৪:১৭

98885 1

আওয়ামী লীগ টিকতে পারলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে: সা‌কি

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লী‌গের উ‌দ্দেশ‌্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আপনারা যদি টিকতে পারেন ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আজ হোক কাল হোক আপনাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

সোমবার ৬ ন‌ভেম্বর জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে গণতন্ত্র মঞ্চ এর উ‌দ্যো‌গে এক সংক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। এর আ‌গে সরকার পত‌নের এক দফা দা‌বিতে বিএন‌পির ডাকা দু‌দি‌নের অব‌রো‌ধের সমর্থ‌নে ‌বিজয় নগর থে‌কে পল্টন মোড় হ‌য়ে প্রেসক্লা‌বের সাম‌নে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে।

সা‌কি ব‌লেন,একটি সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারের পদত্যাগ পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া এবং একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির জন্য লড়াই চলছে। বিএনপির গণতন্ত্র মঞ্চসহ ৩৬ টি দল ৩১ দফা কর্মসূচি সামনে রেখে এটা বাস্তবায়নের লক্ষ এক দফার ভিত্তিতে আন্দোলন সংগ্রাম করছে। শান্তিপূর্ণ গণজাগরণের মধ্য দিয়ে আন্দোলন এগিয়ে চলছিল। কিন্তু গত ২৮ তারিখ এই সরকার এই শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করেছে। তারা কিভাবে একটা সমাবেশ পন্ড করে দিয়েছে। তারা নিজেদের এজেন্টদের সমাবেশে ঢুকিয়েছে, পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করেছে। সেখানে প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সাংবাদিকদের উপর হামলা, একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা এবং পুলিশ হাসপাতালে গাড়ি এম্বুলেন্স পুড়িয়ে দেওয়া এই সবগুলো কাজ তাদের এজেন্টের দিয়ে করিয়েছে।

তি‌নি ব‌লেন,ওবায়দুল কাদের সাহেব আগেই বলে দিয়েছিলেন বিএনপির কিংবা বিরোধীদের কে আন্দোলনের পরিণতি হবে শাপলা চত্বরের মত। এই শাপলা চত্বর বানানোর সমস্ত পরিকল্পনাকার ী এই আওয়ামী লীগ সরকার। আজকে তারা পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে তার সমস্ত দোষ বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে এবং সর্বাত্মক দমন-পিরন করছে।

তিনি বলেন, তারা এইসব কাজ যে করছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করছে। তারা এতটাই বেপরোয়া যে এখন আর কোন কিছু রাখ-ঢাক করার প্রয়োজন মনে করে না। ওই যে তথ্য মন্ত্রণালয় যেখান থেকে প্রতিদিন মিথ্যা তথ্য বের হয়, মিথ্যা কথা বলা ছাড়া আর নোংরা কথা বলা ছাড়া ওই মন্ত্রণালয়ের আর কোন কাজ নাই। ওই মন্ত্রণালয় থেকে যেসব কথা বলা হয় এর থেকে পরিষ্কার তাদের আর কোন লজ্জা, সভ্যতা নাই।

কি করতে চায় সরকার আর কি করছে সেটা জনগণকে বুঝতে পারতে হবে মন্তব্য করে তিনি বলেন, একজন পুলিশ সদস্যকে হত্যা করল যাতে সমস্ত পুলিশ সদস্যকে জনগণের বিরুদ্ধে এবং বিরোধীদের দমনে কাজে লাগানো যায়। সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হলো যাতে পুরো সাংবাদিক সমাজকে বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো যায়। কাজেই কি করতে চাই সরকার আর কি করছে সেটা বাংলাদেশের জনগণকে বুঝতে পারতে হবে। সরকার ভেবেছে আবার প্রতিদিন বাসে আগুন দিয়ে আগুন-সন্ত্রাসের লেভেল এঁটে বিরোধী দলের আন্দোলন দমন করতে পারবে। এইবার বাংলাদেশের মানুষ সরকারের ছলচাতুরি ধরে ফেলেছে। কাজেই মানুষ আর এসব কথা বিশ্বাস করো না। মানুষ প্রস্তুত হচ্ছে গণজাগরণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান গড়ে তোলার জন্য।

তিনি বলেন, পুলিশের আর রেবের প্রহরায় গুন্ডাবাহিনী দিয়ে লাঠি সোটা নিয়ে পাড়ায় পাড়ায় পাহারা দেন । খুব বিরক্ত আওয়ামী লীগ জানে আন্দোলন কিভাবে করতে হয় আন্দোলন কিভাবে ঠেকাতে হয়, না ? পুলিশ ছেড়ে আসেন না, রাস্তায় কয় মিনিট টেকেন বাংলাদেশের মানুষ দেখবে। সমস্ত রাষ্ট্র প্রশাসনে নিজেদের লোক বসিয়ে লুট পাটের ভাগ বাটোয়ারা দিয়ে পকেটে রাষ্ট্রযন্ত্র নিয়ে মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা যদি টিকতে পারেন ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আজ হোক কাল হোক আপনাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ র‌ফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com