• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার শক্তি দেশের মানুষের আছে : ড. হেলাল

প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩ ৮:৪৫
আপডেট: শনিবার, ৬ মে, ২০২৩ ৮:৪৫

96665589

আওয়ামী সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার শক্তি দেশের মানুষের আছে : ড. হেলাল

ডেস্ক নিউজ
আওয়ামী সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার শক্তি দেশের মানুষের আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আওয়ামী অপশক্তি ও সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার মতো হিম্মত ও শক্তি আমাদের রয়েছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী। সরকারের উস্কানির কারণে পরিস্থিতির অবনতি হলে সরকারকেই এর যাবতীয় দায়-দায়িত্ব বহন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন ও মাওলানা এস রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা।

মিছিল-পরবর্তী সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে দেশপ্রেমিক নাগরিকদের ওপর অব্যাহতভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন দেয়া হয়। অথচ এই ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এই ন্যাক্কারজনক ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা দেশের ফ্যাসিবাদকে আরো দীর্ঘ করার অপকৌশল। আওয়ামী সরকারের বিরোধী মতকে দমন-পীড়ন ও চক্রান্তেরই অংশ, যা কোনোভাবেই বিবেক-বোধসম্পন্ন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, অবৈধ সরকার দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। ভোট ডাকাতি, দখলদারি, গুম, খুন, দুঃশাসন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশ গভীর সঙ্কটে পড়েছে। এমতাবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠুভাবে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদেরকে কারাগারে আটক করে রেখেছে। সারাদেশে জামায়াতের অনেক নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করে দেয়া হয়েছে। দেশের বরেণ্য আলেমদেরকে বছরের পর বছর মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অবিলম্বে জামায়াত নেতারাসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যথায় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নেতাদেরকে মুক্ত করা হবে। তিনি এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। নেতারা অবিলম্বে গ্রেফতারদের মুক্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com