• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: বিএনপি প্রার্থী সেলিনা

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:৫০
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:৫০

962222501

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: বিএনপি প্রার্থী সেলিনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই ইচ্ছে প্রকাশ করেন তিনি।

সেলিনা সুলতানা নিশিতা বলেন, “বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেওয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট-দশটি নির্বাচনের মত না। অনেককে গুম-খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।”

তিনি আরও বলেন, “বাকস্বাধীনতা, আইনের শাসনের নিশ্চয়তা আছে। তবে, তা যৌক্তিক ও শালীন হতে হবে। তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি ধন্যবাদ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।”

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com