• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী ৫ নভেম্বর বরিশালে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৭:২৭
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৭:২৭

bnp 10

আগামী ৫ নভেম্বর বরিশালে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

আগামী ৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

আজ সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

তিনি বলেন, ‘বিএনপি’র আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এই কারণে উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।’

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। সোমবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com