• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে: মঈন খান

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ২:২২
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ২:২২

98745 2

আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে: মঈন খান

নিউজ ডেস্ক
বিএনপি আন্দোলন ও সংগ্রামে আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই দেশের মানুষের মৌলিক ও ভোটের অধিকার হরণ করেছে। আমরা আন্দোলন-সংগ্রামে আছি তার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

শুক্রবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাস করে উল্লেখ করে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগের কথায় আর কাজে মিল নেই। সেটা তার ২০১৮ সালের নির্বাচনে প্রমাণ করেছে। তখন আমরা বিরোধীদলগুলো জাতীয় ঐক্যফ্রন্ট করেছিলাম। তাদের সঙ্গে আলোচনা বসে ছিলাম। তখন তারা বলেছিলো, আপনার নির্বাচনে আসুন, আমার একটা সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিবো। কিন্তু সেই নির্বাচনের প্রচারণার শুরু দিনই আমাদের মহাসচিব ও আমার মিছিলে হামলা হয়েছিলো। সেই হামলা সারাদেশে ছড়িয়ে পড়ে। যা ভোটের দিন পর্যন্ত অব্যাহত ছিলো।’

২০১৮ সালের নির্বাচনে ভোটার নয়, কম্পিউটারে ৪ টি বাটন ভোট দিয়েছিলো বলে দাবি করে মঈন খান বলেন, সেই ৪ টি বাটন হলো- সেইগুলা হলো ডিসি, এসপি, ইউএনও আর প্রত্যেক জেলা-উপজেলার ওসি।

আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচনী প্রক্রিয়া একমাত্র ক্ষমতা হস্তান্তর উপায়। সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল হোক এটাই আমরা চাই।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com