• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি : রিজভী

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১১:১০
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১১:১০

96669859 2 1

আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি : রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি। আমাদের চারদিকে শুধু সমুদ্র। শুধু সমুদ্র নয়, চারদিকে প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।

শনিবার বিকেলে রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর ২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশে- ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

এ দেশের মানুষ আমাদের সাথে আছে এমন মন্তব্য করে রিজভী বলেন, আমরা এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলি। স্বাধীনতা, তার যে ভোটাধিকার হরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবেশি দেশের আশ্রয়-প্রশ্রয় নিয়ে অবৈধভাবে ক্ষমতা জবর দখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, চারদিকে পাহাড় আর পেছনের সমুদ্র। আমাদের সেখানে দাঁড়িয়েই এ দেশের স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বিঘ্ন ভোট দিয়ে আমাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারি সেটি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com