• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের আমলে কোনো নির্বাচনই বৈধ নয় : এডভোকেট সালাম

প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪ ১০:০৪
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪ ১০:০৪

966669

আ’লীগের আমলে কোনো নির্বাচনই বৈধ নয় : এডভোকেট সালাম

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। এই সরকারের অধীনে কেনো নির্বাচনই বৈধ নয়। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন আমরা সম্মিলিতভাবে উপজেলা নির্বাচন বর্জন করবো। এই বাকশালী আওয়ামী সরকারের পতনের জন্য আমাদের চলমান আন্দোলনকে আরো বেগবান করে এই সরকারের পতন ঘটিয়েই ছাড়বো ইনশাআল্লাহ।

সোমবার (১৩ মে) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও আমির হোসেন দোলনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় আলোচনা সভায় সম্মিলিতভাবে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com