নিউজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের মঞ্চে উপস্থিত রয়েছেন বহিষ্কৃত নেতা এফ এম শরিফুল ইসলাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন। তাকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শরিফুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে। বিকেল ৩টা ৪০ মিনিটে সমাবেশ শুরু হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। এছাড়া দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও শান্তি সমাবেশে যোগ দিতে দেখা গেছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী।












