• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে : দুলু

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:৪৬
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:৪৬

96587496 3

আ’লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে : দুলু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি সরকার তাদের শাসনামলে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করে একটি গর্বিত প্রজন্ম তৈরির জন্য কাজ করেছিল।

সোমবার (২০ অক্টোবর) জিয়া পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে শুধু হত্যা, গুম, খুন, লুটপাট নয় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের আমলে পড়ালেখা না করলেও শতভাগ পাস দেখানো হয়েছে। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা থেকে দূরে রেখে জাতিকেই শেষ করে ফেলার অপচেষ্টা করেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে বিএনপি আবারও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করবে। শুধু শিক্ষক নয়, দেশের প্রতিটি সচেতন নাগরিককে আগামী দিনে একটি সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

দুলু বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা খাতের কোনো উন্নয়ন করেনি। শুধু নিজের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়ে লুটপাট করেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতের উন্নয়ন করা হবে। শিক্ষকদের প্রয়োজনীয় সুবিধা-অসুবিধা বিবেচনা করা হবে।

জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের জেলা সাবেক উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ আলী ও অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com