• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছেন: মির্জা আব্বাস

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:২৪
আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:২৪

96326326

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছেন: মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা (জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট) এত ভোট কীভাবে পেলেন? আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলের ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। না হলে সব কেন্দ্রে সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। এখন চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে, বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপির উদ্যাগে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারীসহ এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বল না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।

আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না মন্তব্য করে তিনি বলেন, আমার এলাকায় আমার পরাজয়ের ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি, সেটি সবাই জানে। আমি কোন জায়গায় কত ভোট পেলাম, সেটি আপনাদের দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই। আমি প্রমাণ করতে পারবো আপনারা কারচুপি করেছেন।

মির্জা আব্বাস বলেন, ঢাকা-৮ আসনের কোন ওয়ার্ডে আপনার আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে? তা বলতে পারবেন না। এতগুলো ভোট সিল মেরে নিয়েছেন! নাকি আকাশ থেকে এসেছে!

থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় মহানগর ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com