• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপজেলা নির্বাচন আ’লীগের সুপার ফ্লপ নাটক : প্রিন্স

প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪ ১২:২২
আপডেট: সোমবার, ২৭ মে, ২০২৪ ১২:২২

9658785

উপজেলা নির্বাচন আ’লীগের সুপার ফ্লপ নাটক : প্রিন্স

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের বর্জনের মুখে উপজেলা নির্বাচন আওয়ামী লীগের সুপার ফ্লপ নাটকে পরিণত হয়েছে। সুপার ফ্লপ নাটক দিয়ে গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা বিদ্যমান- একথা প্রমাণ করার সুযোগ নাই। ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর বিএনপির আহ্বানে জনগণ প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে জনগণ আওয়ামী লীগের সাথে নাই।

রবিবার (২৬ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, উপজেলা নির্বাচন সরকারের রাজনৈতিক ফাঁদ।এই ফাঁদে যারা বুঝে-না বুঝে পা দিবে, তারা একদিকে যেমন বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এক দফা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, অন্যদিকে গণবিরোধী সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত হবেন।

প্রতিনিধি সভায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কর্মীদের দুর্বৃত্ত বলছে। কিন্তু তারা নিজেরাই দুর্নীতি, লুটপাট, মাস্তানি করে দুর্বৃত্তায়নের রাজনীতির প্রসার ঘটিয়েছে। আওয়ামী লীগ দুর্বৃত্তায়নের কারখানায় পরিণত হয়েছে।

সভায় তিনি বলেন, বেশি দূরে যাবার প্রয়োজন নাই, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ ও র‍্যাব প্রধান এবং ভারতে হত্যাকাণ্ডের শিকার ডামি এমপির কাহিনী প্রমাণ করে দুর্নীতি-দুর্বৃত্তায়নের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ। এর দায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এড়াতে পারে না।

করিমগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মাহমুদ গাউস, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসসিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ,যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন ,জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ রাব্বানী তৌকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা দুলাল শিকদার, পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক হারুন শিকদার বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com