• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ২:৩৯
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ২:৩৯

একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতায় প্রমাণ হয়, তাদের দ্বারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।’

শনিবার (১১ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা দল বিএনপিতে বিভেদ তৈরির চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে—নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না।’

এ সময় তিনি রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে পরিচয় করিয়ে দিয়ে নেতাকর্মীদের তাকে সমর্থন করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী হিসেবে এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এবার তার ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’

এর আগে তিনি গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় শরিফ উদ্দিন, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com