• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একতরফা নির্বাচন জনগণ রুখে দেবে : গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৯:৩২
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৯:৩২

C03A6360 4AA0 4F0F 928A 5EF8B18EEF16

একতরফা নির্বাচন জনগণ রুখে দেবে : গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক

সরকার ও নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনের নীলনকশা জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সরকার মানুষের সামনে তামাশা বানাতে চায়, নাটক দেখাতে চায়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার নামে নাটক-তামাশা করছে। বাংলাদেশের মানুষ এই নাটক-তামাশা হতে দেবে না। দেশের মানুষ এই তথাকথিত নির্বাচন গ্রহণ করে না, নীলনকশার নির্বাচন রুখে দেবে।

সাকি বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন জেলা অফিস কতগুলো মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। দেখলে মনে হবে ইসি বেশ স্বাধীনভাবে নির্বাচন করছে। আবার দেখা গেল কি? নির্বাচন কমিশন ঘুরে সমঝোতা করে আবার সব মনোয়নপত্র বৈধ করা হলো। এই যে মনোনয়নপত্র বাতিল আবার মনোনয়নপত্র বৈধ করার যে তামাশা হচ্ছে তা জনগণের কাজে আজকে পরিষ্কার হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন, কেউ হামলা করলে না কি মামলা হবে, গ্রেপ্তার হবে, শাস্তি হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিরোধী দল কোনো হামলা করছে না, হামলা করছে এদেশের পুলিশ বাহিনী আর তার গুণ্ডা বাহিনী।

বাংলাদেশে এখন বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস- মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, জনগণের ট্যাক্সের পয়সায় যারা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা আজকে এই ফ্যাসিস্ট সরকার তাদের নিয়ে ফ্যাসিস্ট রাষ্ট্র বানিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এসব শাসন টিকবে না।

সরকার পদত্যাগের একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টা দেশব্যাপী অবরোধের প্রথম দিনে সকালে গণতন্ত্র মঞ্চ রাজধানীর বিজয়নগর সড়কে মিছিল করে এবং পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির অ্যাডভোকেট ফরহাদ হোসেন বেলাল, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com