• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখনো ঘুষ ছাড়া ভূমি অফিসে কোনো ফাইল নড়ে না: এমপি সুলতানা আহমেদ

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১০:৫৩
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১০:৫৩

9659623 1

এখনো ঘুষ ছাড়া ভূমি অফিসে কোনো ফাইল নড়ে না: এমপি সুলতানা আহমেদ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শতভাগ ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালুর পরও সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না বিভিন্ন প্রতিবেদনে এমন অভিযোগ উঠে এসেছে বলে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে তিনি জানতে চান, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তহশিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা কবে প্রকাশ করা হবে।

জবাবে ভূমিমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ বিভাগীয় ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্ত্রী জানান, ভূমিসংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের জন্য অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে। এ ছাড়া গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেমের (জিআরএস) মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি এবং সার্বক্ষণিক হটলাইন ১৬১২২ নম্বরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

খাসজমি দখলের বিষয়ে তিনি বলেন, ‘অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে আনা একটি চলমান প্রক্রিয়া। ভুয়া দলিল তৈরি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

তবে কতজন কর্মকর্তা বা তহসিলদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের ঘটনায় কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে মন্ত্রীর জবাবে কোনো পরিসংখ্যান বা তালিকা দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com