• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে সরকার : গয়েশ্বর

প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৬
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৬

98558969 1

এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে সরকার : গয়েশ্বর

খুলনা প্রতিনিধি:

সরকার এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের মশা মারার মুরোদ নেই তবে মানুষ মারার মুরোদ আছে। খুন, গুম করার মুরোদ আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মুরোদ নেই। মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই সেদিকে অবৈধ সরকারের নজর নেই। তারা নিষ্ঠুরতা, দুঃশাসনের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এ জন্য মানুষের বাঁচা মরার বিষয়ে তাদের মনোযোগ নেই।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর র‌্যায়েল চত্ত্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের শতভাগ ব্যর্থতার প্রতিবাদে ও জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ প্রতিদিন নিষ্পেশিত হচ্ছে অথচ সেদিকে তাদের কোন খেয়াল নেই। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা দিয়েছিলেন এখন ১০ টাকায় এক কেজি ভাতের মাড়ও পাওয়া যায় না। ১৩বার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে না। তারা জনগণের পকেট মারে। ভিক্ষুকের টাকাও চুরি করে। কোটি কোটি টাকা পাচার হলেও পাচার নিয়ে সরকার কোন কথা বলছে না। দেশের উন্নয়ন সরকারের দায়িত্ব-দয়া নয়। পদ্মা সেতু তারা ভিটেবাড়ি বিক্রি করে তৈরী করেনি, করেছে এদেশের জনগনের টাকায় কিন্তু ভাবখানা যেনো তাদের টাকায় তৈরী করেছেন। পদ্মা সেতু তৈরী করতে গিয়ে কতটাকা চুরি করেছে একদিন জনগন তা জানতে পারবে। ব্যাংকগুলো খালি করে ফেলেছে লুটেরা সরকার-কোন ব্যাংক ব্যবসায়ীদের এলসি দিতে পারছে না।

সাবেক মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আর্ন্তজাতিক মানের অপরাধী। আর্ন্তজাতিক আদালতে দুর্নীতির জন্য হাজিরা দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। সেই মোগল সম্রাজ্যের মত নিজের চাচাতো-ফুফাতো-মামাতো ভাইবোন, আত্মীয় স্বজনদের দেশের ক্ষমতা ভাগ করে দিয়েছেন। ওনাদের মোগলী সম্রাজ্য এদেশের জনগণ ভেঙ্গে গুড়িয়ে দিবে। সরকার সেলফি নির্ভর হয়ে পড়েছে তারা জনগণ নির্ভর না। সেলফি তুলে পতন ঠেকাতে পারবে না। আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে তা নির্ধারন করবে এদেশের জনগণ।

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না উল্লেখ করে বাবু গয়েশ্বর রায় আরো বলেন, দেশের মানুষের ক্ষমতা, দেশের মানুষের ভোটাধিকার, দেশের মানুষের মালিকানা জনগনের হাতে ফিরিয়ে দেবার জন্য বিএনপি আন্দোলন করছে।

তিনি সরকার প্রধানকে এডিস রানী উল্লেখ করে বলেন, কাপুরুষ মরে বার বার কিন্তু বীর মরে একবার। জীবন দিয়ে হলেও দেশের শত্রু-জনগনের শত্রু, গনতন্ত্রের শত্রুদের পরাজিত করে শত্রুমুক্ত বাংলাদেশ গড়তে সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। শীঘ্রই এডিস মশার ধ্বংস হবে, শীঘ্রই শেখ হাসিনার পতন হবে, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। চলমান আন্দোলন সফল করতে তিনি খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ পুর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ. রহমান, সাইফুর রহমান, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com