• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির প্রার্থী মাহবুব আলমের বাবা গণসংযোগে ভোট চাচ্ছেন বিএনপির জন্য

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১০:৩২
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১০:৩২

96666592 5

এনসিপির প্রার্থী মাহবুব আলমের বাবা গণসংযোগে ভোট চাচ্ছেন বিএনপির জন্য

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শাপলা কলি প্রতীক নিয়ে। তবে গণসংযোগে বাবা ভোট চাচ্ছেন একই আসনের বিএনপি প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এ চিত্র দেখা গেছে।

এনসিপির এই প্রার্থী মাহবুব আলম, তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হয়েছেন। তার বাবার নাম আজিজুর রহমান। তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তার পক্ষে ভোট চাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায়। তার বাড়ির নাম মোল্লা বাড়ি। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে কমপক্ষে ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনও সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’

জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। এ নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com