• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এরশাদ স্বৈরাচার ছিলেন, এই সরকার তার চেয়েও বড় স্বৈরাচার : মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৬

966025641

এরশাদ স্বৈরাচার ছিলেন, এই সরকার তার চেয়েও বড় স্বৈরাচার : মান্না

এরশাদ স্বৈরাচার ছিলেন, এই সরকার তার চেয়েও বড় স্বৈরাচার মন্তব‌্য ক‌রে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনাও এখন ভোট ছাড়া ক্ষমতায় আছে।

এসময় আওয়ামী লীগকে দেশের প্রথম চোর আখ্যায়িত করে ‘স্বাধীনতার পর তারাই প্রথম ব্যালট বাক্স চুরি করেছে’ ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনাও এখন ভোট ছাড়া ক্ষমতায় আছে। এরশাদ স্বৈরাচার ছিলেন, তার চেয়েও বেশি স্বৈরাচার এই সরকার। এরশাদ ও আইয়ুব খানও এভাবে উন্নয়নের গল্প শুনিয়েছেন। সবাই একসাথে রাস্তায় নামলে সরকারের পতন হবে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটাতেই হবে।

মান্না বলেন, মেয়েদের ফুটবলে সোনা জয়ের অনুষ্ঠান এমনভাবে প্রচার করেছে যেন শেখ হাসিনা দলের ক্যাপ্টেন ছিলেন। মানুষকে সোনা জয়ের ঘোরে রেখে মুন্সিগঞ্জে বিএনপির উপর হামলা করেছে।

মান্না আরো বলেন, ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধ ও জঙ্গিবাদের ট্যাবলেট বেঁচেছেন অনেকদিন ধরে। জঙ্গি কাকে বানানো হচ্ছে সেটি কতটুকু সত্যি, তা আমাদেরকে বের করতে হবে। ১২ বছর ধরে প্রমাণ হয়েছে উন্নয়নের নামে সরকার যা করেছে তা একেকটি লুটপাটের প্রজেক্ট। সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। দেশে এককোটি শিক্ষিত বেকার। ৬ কোটি টাকার কাজ ১০ কোটির টাকা দিয়ে করেছে।

তিনি বলেন,পররাষ্ট্রমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর কথা। পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে নেয়নি, কিন্তু আমেরিকা-লন্ডনে নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন মিয়ানমার ভুল করে সীমান্তে গুলি ছুড়েছে। কিন্তু যখন ইচ্ছে করে মারবে তখন কিচ্ছু করতে পারবে না। এই সরকার একটি দুর্বল সরকার। শুধু বিরোধীদলের ওপরই সবল। আমেরিকা-লন্ডনে গেছেন তাদেরকে ম্যানেজ করতে। গিয়ে বুঝাচ্ছে আমরা ইভিএমে ভোট করি। ইভিএম তো স্বচ্ছ। এজন্য আমাদেরকে বুঝাতে হচ্ছে এই ইভিএম সেই ইভিএম না। বাংলাদেশের ইভিএম চুরির বাক্স। চুরি করার ইভিএম। এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয় না।

শাহ মোয়াজ্জেম সম্পর্কে বলেন, তিনি ছিলেন ছাত্র রাজনীতির আইকন ছিলেন। নিউক্লিয়াসের আগে শাহ মোয়াজ্জেমের নেতৃত্বে স্বাধীনতার পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। তার অসাধারন সাহসিকতা ছিল সত্য বলার প্রবণতা।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এর সভাপতিত্বে সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, আনোয়ার হোসেন, শাহ মো. নেছারুল হক, মনিরুজ্জামান মনির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com