• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কক্সবাজার পৌর নির্বাচন : নির্বাচনে অংশ নেওয়া ১২ নেতাকে শোকজ বিএনপির

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ২:০২
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ২:০২

bnp 11

কক্সবাজার পৌর নির্বাচন : নির্বাচনে অংশ নেওয়া ১২ নেতাকে শোকজ বিএনপির

কক্সবাজার প্রতিনিধি

বর্তমান সরকারের অধীনে বিএনপি জাতীয় ও স্থানীয় নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেও কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন বিএনপির ১৭ নেতা। এ নিয়ে বিপাকে পড়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ১২ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

শোকজ নোটিশ পাওয়া ১২ নেতা হলেন– কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য আক্তার কামাল আজাদ, শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক লালু, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জাহেদা আক্তার, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ। তাঁরা বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়ছেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, জবাব পাওয়ার পর বিএনপির কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবার সঙ্গে কথা বলে নির্বাচনের বিষয়ে আজ সিদ্ধান্ত নেব। দলের সিদ্ধান্ত মানতে হবে।

ওই ১২ নেতা ছাড়াও নির্বাচন করছেন ছাত্রদল নেতা মাইন উদ্দীন, যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আকতার বকুল, দপ্তর সম্পাদক জাহেদা বেগম এবং আরও একজন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, সরকার গঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। কেউ অংশ নিলে বিএনপি কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

জানা যায়, নির্বাচনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয় মেয়র প্রার্থীসহ ৮৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে চার ওয়ার্ডে ১৬ জন এবং ১২টি সাধারণ ওয়ার্ডে ৬২ জন প্রার্থী রয়েছেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে ও প্রতীক বরাদ্দ ২৬ মে। ১২টি ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com