• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুড়িল বিশ্বরোডে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৬
আপডেট: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৬

কুড়িল বিশ্বরোডে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) থেকে বিএনপির ডাকা লাগাতার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় করা এ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহি কমিটির সদস্য আমিনুল, আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম সামসুল হক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল হামিদ নিরব, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, বে. বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মারুফ আহমেদ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com