• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করে জনগণের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত: ছাত্রদল সেক্রেটারি

প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ১০:০২
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ১০:০২

9745896 3

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করে জনগণের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত: ছাত্রদল সেক্রেটারি

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে জনগণের হাতে সেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ রবিবার (০৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং দর্শনা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্ররাজনীতি বিষয়ে মতবিনিময়কালে এ মন্তব্য করেন৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাছির বলেন, ‘নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ না করে জনগণের হাতে সেই সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে।’

নাছির উদ্দীন জাতীয় পার্টি ফ্যাসিবাদের ‘মুখ্য দালাল’ ছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি প্রকাশ্যে আওয়ামী লীগের দুষ্কর্ম্মের সহযোগী হওয়ার কারণে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে।’ তবে তিনি জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানান।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে স্থিতিশীলতা রক্ষা এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে মব কালচার সৃষ্টি করে ভাঙচুর, অগ্নিকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং বাংলাদেশবিরোধী বিদেশি গোষ্ঠীগুলোর পাতানো ফাঁদে পা দেওয়া অদূরদর্শী আচরণ।’

এসময় নাছির উদ্দীন নাছির শিক্ষার্থীদের কাছে ছাত্ররাজনীতি সম্পর্কে তাদের মতামত জানতে চান। শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির প্রয়োজন বলে মতামত দিলেও ছাত্রদল সম্পাদকের কাছে অতীতে ছাত্রলীগের সময়ে তাদের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনীতির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ছাত্রদল কোনো দখলদারিত্ব, নির্যাতন, গেস্টরুম কালচার, খুন, ধর্ষণের রাজনীতি প্রশ্রয় দেবে না। ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।’

ছাত্রদলের রাজনীতিতে নারী শিক্ষার্থীদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য ছাত্রীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে।’

নাছির উদ্দীন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রীদের জন্য বিনা-বেতনে শিক্ষা এবং উপবৃত্তি চালু করেছিলেন।

নাছির উদ্দীন আরও বলেন, বিএনপি সরকারের সময়ে দেশে পরীক্ষায় দুর্নীতি বন্ধ করা হয়েছিল, দেশ নকলমুক্ত হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ এসে সব পরীক্ষার প্রশ্নফাঁস করেছে। এতে জাতির ভবিষ্যত অন্ধকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং দর্শনা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন৷


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com