• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় আসলে পঙ্গুত্ববরণকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেব: তারেক রহমান

প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৭:৩৬
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৭:৩৬

ক্ষমতায় আসলে পঙ্গুত্ববরণকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেব: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
আন্দোলন বাদেও সামাজিকভাবে বহু মানুষ আছেন যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক বা অসুখেই হোক পঙ্গুত্ববরণ করতে হয়েছে। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আমরা ‘বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণ-আন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আন্দোলন বাদেও সামাজিকভাবে বহু মানুষ আছেন যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক বা অসুখেই হোক পঙ্গুত্ববরণ করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোন মানুষ পঙ্গু হয়ে থাকে সে পরিবারের কাছে একটি বোঝার মতো হয়ে থাকে। সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। জনগণের সমর্থনে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারের সদস্য হোক, স্বচ্ছ বা অস্বচ্ছ হোক আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যেসকল পরিবারে এরকম সদস্য আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। যাতে করে সে পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব সাবলম্বী হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষকে আমি বলতে চাই কারো মাধ্যমে যাবার দরকার নাই; আপনি নিজে যদি মনে করেন, আপনার সামর্থ্য অনুযায়ী একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক আপনি কিছুটা হলেও সাহায্য করতে পারবেন সে মানুষটাকে চলাফেরায় হোক বা অন্যভাবে হোক সাবলম্বী করে দেয়ার, দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কোন সংগঠনের সাথে জড়িত হবার দরকার নাই। আপনি নিজ উদ্যোগে নিজ অবস্থান থেকে করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলে কাল, কাল না হলে পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেরকম একটা বাংলাদেশের সূচনা দেখতে সক্ষম হবো।

তারেক রহমান বলেন, এই মুহুর্তে দেশ যে স্বৈরাচারমুক্ত বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে অনেক মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না। আমরা হয়তো কেউই জানি না। কিন্তু যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন- তারাতো চলেই গেছেন, তাদের পরিবারের মানুষরা রয়ে গেছেন; যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের পাশে কতটুকু দাঁড়াতে পারবো আমি বলতে পারবো না। কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমাদের জন্য আত্মত্যাগ করেছেন; আমাদের দ্বায়িত্ব, আমাদের কর্তব্য যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। যারা শহীদ হয়েছেন, যারা স্বৈরাচারদের বিদায় করার জন্য জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাই এই শহীদদের নামে নামকরণ করার প্রস্তাব করা হবে।

আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com