• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার : টুকু

প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৯
আপডেট: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৯

96696 8

খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার : টুকু

নিউজ ডেস্ক
বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে এই সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, এই সরকার আমাদের নেত্রীকে হত্যার পরিকল্পনা-ষড়যন্ত্র করছে, আমি এটাকে হত্যাই বলবো। এটা কোনো মামলা না, সাজার প্রশ্নই উঠে না। নিজেদের আদালত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। এজন্য এই সরকারকে বিদায় করতে হবে। এই সরকারের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার ধোলাইখালে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে টুকু এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, যে নেত্রী দেশের প্রয়োজনে গণতন্ত্রের জন্য গৃহিণী থেকে রাজপথে নেমেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন- আজকে তাকে বিনা চিকিৎসায় আটক করে রাখা হয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। অথচ তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে এই সরকার।

তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখে ভোটচুরির প্রকল্প বাস্তবায়ন করেছেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com