• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার কিছু হলে জনগণ ক্ষমা করবে না : জাগপা

প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১০
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১০

9877589

খালেদা জিয়ার কিছু হলে জনগণ ক্ষমা করবে না : জাগপা

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো অঘটন ঘটলে পরিণতি কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

আজ রোববার বিকেলে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

লুৎফর রহমান বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের জনগণের বাতিঘর। আল্লাহ না করুক যদি তার কোনোরকম অঘটন ঘটে তাহলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনেহিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে। আমি শুধু পরিষ্কার বলতে চাই যে, আমাদের শেষ কথা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠান। অন্যথায় তার সব দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আমাদের কথা স্পষ্ট। তাকে বিদেশে পাঠাতে হবে। অবিলম্বে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর বাইরে দেশের মানুষ কিছু মেনে নিতে প্রস্তুত না। এখনো কিছুটা সময় আছে। রক্ষা পেতে পারেন। এরপর আর পালাবার পথ পাবেন না। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। যে দুর্বার আন্দোলন হবে তাতে আপনাদের রক্ষা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, প্রেসিডিয়াম সদস্য, আ স ম মেসবাহউদ্দিন, খন্দকার আবেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, জাগপা নেতা আবু রায়হান, যুব জাগপার সভাপতি মীর আমীর হোসেন আমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাগপা ছাত্রলীগের আহ্বায়ক ওসমান শেখ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com