• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি মুন্না পড়ে গিয়ে আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১২:৫২

96666652

খালেদা জিয়ার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি মুন্না পড়ে গিয়ে আহত

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করতে গুলশানস্থ বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার পথে গাড়িবহরে থাকা যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না পড়ে গিয়ে আহত হয়েছেন । এ সময় নেতা কর্মীরা দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নিয়ে যান। পরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ও যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা যুবদল সভাপতিকে দেখতে হাসপাতালে ছুটে যান। আবদুল মোনায়েম মুন্না পায়ে আঘাত পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। রাত ৮টার দিকে হাসপাতালে পৌচ্ছান সাবেক এই প্রধানমন্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) বেগম খালেদা জিয়া হাসপাতালে অবস্থান করছিলেন।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, এটি খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অংশ। বড় ধরনের জটিলতা না থাকলে রাতেই বাসায় ফিরবেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান মেডিকেল বোর্ডের ওই সদস্য।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষাগুলো করার পর বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। লন্ডনে চার মাস অবস্থানকালে ‘লন্ডন ক্লিনিকে’ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধায়নে তার চিকিৎসা হয়। ঢাকায় আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা দিয়ে আসছে। লন্ডনে যাওয়ার আগে সবশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এদিকে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খবরে দলটি নেতাকর্মীরা বিকাল থেকে ফিরোজার সামনে অবস্থান নেয়। দলীয় চেয়ারপারসন বাসা থেকে বের হলে বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহরের সামনে ভীড় করেন। এতে গাড়িবহরটির গতি ধীর হয়ে যায়। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকা সদস্যদের নেতাকর্মীদের সামলাতে দেখা যায়। এভারকেয়ার হাসপাতালের সামনে আগে থেকেই ভিড় করেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদেরকে স্লোগান দিতেও দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com