• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ২:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ২:৪৮

966689 7

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে লিফলেট বিতরণ শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেন, সুস্থ খালেদা জিয়া হেঁটে জেলখানায় ঢুকলো আর এ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। এটাই সরকারের নীল নকশার প্রমাণ। শতবার বলার পরও দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার। এর পিছনে সরকার কি নীল নকশা করছে তা জাতি জানতে চায়।

তিনি বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। যার কারণে বেগম জিয়াকে বন্দি রেখেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কোনো লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নিবেন? আপনাদের (সরকার) সময় শেষ। ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। নতুবা এর জন্য আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সেকেন্দার কাদের, মহানগর সদস্য ফরহাদ হোসেন, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান, মহানগর দক্ষিণ বিএনপি নেতা খতিবুর রহমান খোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, দক্ষিন জাসাসের যুগ্ম আহবায়ক মাহফুজ কবির মুক্তাসহ মহানগর নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com