• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘‌খুলনায় বিএনপি নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে, ভাঙচুর করেছে’

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৫:২৮
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৫:২৮

jpeg 29

‘‌খুলনায় বিএনপি নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে, ভাঙচুর করেছে’

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, বিএনপির স্থানীয় দুই গ্রুপের কোন্দলে নিজেদের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে, রেল স্টেশন ভাঙচুরসহ সহিংস কার্যকলাপ চালিয়েছে। 

নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে শহরে প্রবেশ করে ত্রাসের সৃষ্টি করেছে। বিএনপি সরকার পতনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ।  নেতৃবৃন্দ বলেন, সমাবেশে বিএনপি নেতারা মিথ্যাচার করেছে। তারা নতুন রাস্তার মোড়ে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহত করেছে। এখন তারাই আবার সমাবেশে আওয়ামী লীগ বাধা দিয়েছে বলে মিথ্যাচার করছে।

নেতৃবৃন্দ বলেন, খুলনায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার কথা থাকলেও খুলনা আধুনিক রেলওয়ে স্টেশনে তারা ব্যাপক ভাঙচুর করেছে। দৌলতপুর নতুন রাস্তা মোড়ে আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুর করা হয়। শিববাড়ি মোড়ে টাইগার গার্ডেন হোটেলের সামনে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি ও জনগণকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com